সংস্কৃতির উৎসব ছড়িয়ে পড়ছে শহরের নানা প্রান্তে

গেল কয়েক বছর রাজধানী ঢাকার নাটকের উৎসবগুলো শুধু ছিল শিল্পকলা একাডেমিকেন্দ্রিক। কখনো কখনো তা বেইলি রোডের মহিলা সমিতি পর্যন্ত যেত। এখন শহরে উৎসবের নতুন নতুন জায়গা হয়েছে। উৎসব ছড়িয়ে পড়ছে শহরের নানা প্রান্তে।

গত সোমবার শিল্পকলা একাডেমিতে মহাকাল নাট্য সম্প্রদায়ের তিন যুগ পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী ‘বাংলা নাট্য উৎসব’ শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনের পাশাপাশি রাজধানীর উপকণ্ঠে দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে পৌঁছে গেছে এই উৎসব। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের পাঁচটি নাটকসহ বাংলা ভাষাভাষীর ৩১টি নাটক রয়েছে এই আয়োজনে। আয়োজক ছাড়াও বাংলাদেশের অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে দেশনাটক, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, নাট্যচক্র, বুনন থিয়েটার, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, আরণ্যক নাট্যদল, থিয়েটার সার্কেল, মুন্সিগঞ্জ, ঢাকা থিয়েটার, ব্যতিক্রম নাট্যগোষ্ঠী, নাট্যতীর্থ, নাট্যম রেপার্টরি, লোক নাট্যদল (বনানী), সময়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, বটতলা, অনুরাগ থিয়েটার, চন্দ্রকলা থিয়েটার, নবনাট, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা কেন্দ্র, কথক, নাট্যযোদ্ধা, বাঙলা নাট্যদল, মেঠোপথ।

LEAVE A REPLY