শর্ত পূরণ করলেই পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৩ হাজার ডলার

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগে নির্দিষ্ট শর্ত পূরণ করলেই পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয়। তবে এই সুযোগ সবার জন্য নয় এবং সময়সীমাও সীমিত। তাই যারা ফেসবুককে আয়মুখী প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান, তাদের জন্য এটি হতে পারে বড় এক সম্ভাবনার দরজা।

ভিডিও কনটেন্টের বৈশ্বিক বাজারে এখন মূলত ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস ও টিকটকের দাপট চলছে। এই প্রতিযোগিতার মধ্যেই কনটেন্ট নির্মাতাদের আবার ফেসবুকে সক্রিয় করতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা।