মহান স্বাধীনতা দিবসকে ঘিরে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’ শিরোনামের এই ম্যাচে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল।
আগামী ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাবেক ক্রিকেটারদের একত্র করার লক্ষ্যেই এই আয়োজন করেছে বোর্ড।






