লা লিগায় রোনালদোবিহীন রিয়ালের রাজসিক সূচনা

রোনালদো নেই, নেই জিদানও। রোনালদোবিহীন লা লিগা যুগে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ। ২০০৮-০৯ লা লিগা মৌসুমের পর এবারই প্রথম পর্তুগিজ সেনা ছাড়া লা লিগা খেলবে রিয়াল মাদ্রদি। তবে রোনালদোবিহীন প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন কার্ভাহাল-বেল-অ্যাসেনসিওরা। গেল বুধবার রাতে উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বাজেভাবে হারার পর রোববার রাতে অন্তত একজন রোনালদোর অভাব অনুভব করেনি রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় দুর্দান্ত শুরু করেছে স্বাগতিকেরা।

LEAVE A REPLY