বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু বলেছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সুষ্ঠু পরিবেশে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে তাঁর দেশ। এ ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বুধবার বেলা ১১টায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। দুই দিনের সফরে ঝ্যাং জু গত মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার আসেন।






