বলিউড তারকাদের পাশাপাশি তাঁদের সন্তানেরাও এখন বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদেরও হাজার হাজার ফলোয়ার। তবে পান থেকে চুন খসলে তাদেরও নানাভাবে ট্রোল হতে হয়। সম্প্রতি অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা ট্রোলারদের শিকার হয়। তার পোশাক নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করা হয়।
সম্প্রতি নাইসার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে যায় নাইসা। সেখান থেকে ফেরার সময় নাইসা মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়। এই সময় তার পরনে ছিল হালকা নীল রঙের টি-শার্ট আর শর্টস। নাইসার এই সাহসী লুক অনেকেরই পছন্দ হয়নি। আর এই পোশাকের জন্য তাকে নানাভাবে ট্রোল হতে হয়। ট্রোলারদের নানা তির্যক মন্তব্য রীতিমতো বিদ্ধ করেছে ১৫ বছরের এই কিশোরীকে।






