‘রেস্ট ইন পিস চুলবুল পান্ডে’

২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘দাবাং’ সিরিজের তৃতীয় ছবি ‘দাবাং থ্রি’। চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, প্রথম দুই দিনে ছবিটি আয় করেছে ৫০ কোটি রুপি। সালমান খান আগেই বলেছেন, তৃতীয় ছবি মুক্তির জন্য যে সাত বছর সময় নেওয়া হলো, তা ফলপ্রসূ হয়েছে। কারণ, প্রথম দুটি ছবি থেকে নাকি তিন গুণ ভালো হয়েছে তৃতীয় ছবিটা।

কিন্তু চলচ্চিত্র সমালোচকেরা সালমান খানের এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন। তাঁরা বলছেন, উল্টো কথা। রাজীব মাসান্দ জানিয়েছেন, ২ ঘণ্টা ৪২ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে কোনো নতুনত্ব নেই বললেই চলে। ছবিতে প্রথমে অতীতে ফিরে যাওয়া হয়েছে। যখন চুলবুল পান্ডে পুলিশ হননি। অতি সাধারণ সেই তরুণের নাম ছিল ধকড়চন্দ্র পান্ডে। যার প্রেম ছিল খুশি নামের একটি মেয়ের সঙ্গে। এই খুশি চরিত্রে দেখা গেছে সাইয়ি মাঞ্জরেকারকে।

LEAVE A REPLY