প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) টানা ক্ষমতায় থাকার দুই যুগ পূর্ণ করেছে গত ১৪ আগস্ট। দলটির নেতাকর্মীরা এদিন ক্ষমতায় একেপির আসার ২৪তম বার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করেছেন। আধুনিক তুরস্কের গত ১০০ বছরের ইতিহাসে এটি একেপির অনন্য একটি রেকর্ড। এর আগে আর কোনো দল একটানা দুই যুগ ক্ষমতায় ছিল না, বা থাকতে পারেনি। কিন্তু নানা চড়াই-উতরাই পেরিয়ে একেপি ক্ষমতায় টিকে আছে এবং আরো দীর্ঘ সময় দলটি জনগণের ম্যানডেট নিয়ে ক্ষমতায় থাকার ব্যাপারে আশাবাদী। একেপির এই সাফল্যের মূল কৃতিত্ব প্রেসিডেন্ট এরদোয়ানের। তার ক্যারিশমেটিক নেতৃত্বের গুণেই দলটি তুরস্কের প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে এবং জনগণের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই জনসমর্থন ধরে রাখতে সঠিক পদক্ষেপ নিতে পারলে একেপি’কে ক্ষমতা থেকে সরানো সহজ হবে না।






