তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) অনলাইনে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি ৮, আপগ্রেডেড এন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫ এবং রিয়েলমি গেম প্রো কিট। ৮ মিলিমিটারেরও কম পুরু, পাতলা ডিজাইনের রিয়েলমি ৮-এ আছে হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর। সঙ্গে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। বাংলাদেশে এই প্রথম জি ৯৫ + সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন বাজারে আসতে যাচ্ছে। তাই রিয়েলমি ৮ হবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ। এই ফোনের গেমিং প্রসেসর সুপার-ফাস্ট র্যাম এবং শক্তিশালী এআই এর সমন্বয়ে মোবাইল গেমপ্রেমীদের জন্য অবিশ্বাস্য গেমিং অভিজ্ঞতা প্রদান করবে।
রিয়েলমি ৮ হ্যান্ডসেটটি মূলত এইট সিরিজের একটি স্মার্টফোন। এইট সিরিজের ফোনগুলোতে হাই-রিজোলিউশন ক্যামেরা, টিল্ট শিফট এবং স্টারি মোডের পাশাপাশি ডুয়াল ভিউ মোড রয়েছে এবং এই সিরিজ থেকে রিয়েলমি ৮ প্রো এ মাসের শুরুতে বাজারে আনা হয়।






