রাজশাহীতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ইটপাটকেল ছুঁড়ে মহানগর পুলিশের পুলিশের গাড়ী ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত আরএমপি সদর দপ্তরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১০ জন আহত হন বলেও দাবি করেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।






