যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি হওয়া এক তৃতীয়াংশ করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব লিভারপুলের গবেষকরা। তারা বলছেন, দেশটির দেড় শতাধিক হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠা এবং মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এ গবেষণার ফল প্রাকাশ করা হয়।
বিবিসি জানিয়েছে ইউনিভার্সিটি অব লিভারপুলের এই গবেষণা প্রতিবেদন বুধবার প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হওয়ার পর যারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের এক তৃতীয়াংশ হাসপাতালেই মারা গেছেন। অর্ধেকের কম রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ও বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।






