আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক দলের জয় দিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্ট নিয়ে মানুষের আগ্রহ বাড়াই স্বাভাবিক। কিন্তু কাল ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের অনেকে আবার হতাশও। বাংলাদেশের মেয়েদের ২ গোল ব্যবধানের জয় কোনোভাবেই ম্যাচের আসল ছবি বোঝাতে পারছে না। দল একক আধিপত্য বিস্তার করেই খেলেছে। কিন্তু গোল মিস আর খেলোয়াড়েরা ব্যক্তিগত ঝলক দেখাতে গিয়ে ৩০ মিনিটের মধ্যে ২-০ গোলের ব্যবধানকে বড় করতে পারেনি বাংলাদেশ।






