বলিউডে কান পাতলেই শোনা যায় বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নায়িকা কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন। সম্প্রতি কিয়ারাকে দেখা গেছে চুপি চুপি সিদ্ধার্থের বাসায় যেতে। এর আগেও তাঁদের একসঙ্গে খাবার খেতে দেখা গেছে। সিদ্ধার্থ ও কিয়ারা যে প্রেম করছেন, এটি এখন বলিউডে `টপ সিক্রেট’।
তবে এরই মাঝে শোনা যাচ্ছে দক্ষিণী এক তরুণীর নাম শোনা যাচ্ছে সিদ্ধার্থের সঙ্গে। এই জুটি নাকি শিগগিরই আলোচনার কেন্দ্রে থাকবেন। এই নতুন নায়িকা হলেন ‘দক্ষিণী’ ছবির চেনা মুখ রাশমিকা মন্দানা। বাস্তবে না হলেও পর্দায় শিগগিরই ঝড় তুলতে যাচ্ছে এই জুটি।‘মিশন মজনু’ ছবির জন্য লক্ষ্ণৌতে ৪৫ দিনের লম্বা শিডিউল রাখা হয়েছে। ছবির শুটিং হজরতগঞ্জের জাহাঙ্গীরাবাদ প্যালেস, লা মার্টিনিয়র, পথেঘাটে, আর মলীহাবাদে করা হবে। সেখানে এখনই শুটিংয়ের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে সিদ্ধার্থ চার দিন পর লক্ষ্ণৌতে পৌঁছাবেন।
এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে বিক্রম বাত্রা পরিচালিত ‘শেরশাহ’ ছবিতে। ‘থ্যাঙ্ক গড’ ছবিতেও আছেন তিনি। এই ছবির শুটিংয়ে এখন ব্যস্ত এই বলিউড তারকা।






