মামলায় খালাস পেলেন গায়ক আসিফ আকবর

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা আট বছর ধরে চলা মামলায় খালাস পেলেন গায়ক আসিফ আকবর। সোমবার, ৯ মার্চ, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘অভিযোগটি ছিল মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’ এবং দীর্ঘ আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেয়েছেন বলে তিনি সন্তুষ্টআসিফ আকবর বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা একটা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত অভিযোগ ছিল। রোজার মাসেই মামলার সিকোয়েন্স তৈরি হয়েছিল, আবার রোজার মাসেই রায় পেলাম। আমি সন্তুষ্ট, আমি খুশি। আট বছর ধরে নিয়মিত আদালতে আসছি। কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করিনি, রাজনৈতিক ইস্যু বানাতে চাইনি। আমি শুধু ন্যায়বিচার চেয়েছি। লড়ার চেষ্টা করেছিলাম।’

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসিফ আকবরকে খালাস দেন আদালত। ‘আমার আগের মামলাগুলো লড়ে গেছি, এই কারণেই খালাস পেয়েছি।’