মানুষের পাশাপাশি করুণভাবে বেঁচে আছে পোষা প্রাণী

বন্যাদুর্গত এলাকায় লাখো মানুষ পানিবন্দী। এই মানুষের সঙ্গে বন্দী হয়ে পড়েছে তাঁদের পোষা প্রাণীগুলো। এর মধ্যে কুকুর ও বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি। উদ্ধার তৎপরতায় শুধু মানুষ নয়, সুযোগ থাকলে কুকুর–বিড়ালও উদ্ধারের আকুতি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।আকস্মিক বন্যার কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১ জেলায় যে বন্যা হচ্ছে, তাতে পানি দ্রুত নামছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাগুলো। এসব এলাকায় মানুষের পাশাপাশি করুণভাবে বেঁচে আছে পোষা প্রাণী। সেগুলোর ভিডিও ও ছবি ফেসবুকে প্রকাশ পাচ্ছে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকা এসব পোষা প্রাণী নিয়েও ভাবা প্রয়োজন বলে মনে করেন নিলয়।