অ্যারিদমিয়া বা হৃৎস্পন্দনের অনিয়ম: হৃৎস্পন্দন হঠাৎ করেই এলোমেলো হওয়ার কারণে কারও আকস্মিক মৃত্যু হতে পারে। বিশেষ করে ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আকস্মিক মৃত্যুর অন্যতম কারণ। কোনো জানান না দিয়েই হতে পারে এই সমস্যা। আবার আগে থেকে যাঁদের হার্টের সমস্যা আছে, বা হার্ট অ্যাটাক হওয়ার পরপর, রক্তে ইলেকট্রোলাইটের আকস্মিক ভারসাম্যহীনতা, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় হতে পারে এমন। সঙ্গে সঙ্গে ইসিজি মনিটরিংয়ের মাধ্যমে সমস্যা শনাক্ত করে দ্রুত ডিফিব্রিলেটর যন্ত্র দিয়ে চিকিৎসা করা হলে কখনো মৃত্যু ঠেকানো সম্ভব।






