ভারত করোনার সঙ্গে যুদ্ধ কিছু বলিউড তারকা মালদ্বীপ বা গোয়াতে ছুটি কাটাচ্ছেন

একদিকে সারা ভারত করোনার সঙ্গে যুদ্ধ করছে। বিশেষত মুম্বাইয়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। অপর দিকে দিব্যি খোশমেজাজে আছেন বেশ কিছু বলিউড তারকা। তাঁরা এই মহামারিকালে দেশের পাশে না থেকে ছুটির মেজাজে আছেন। একঝাঁক বিটাউন তারকা বন্দিদশা থেকে মুক্তি পেতে উড়াল দিয়েছেন মালদ্বীপে। আবার কেউবা গোয়াতে ছুটি কাটাচ্ছেন।
জাহ্নবী কাপুর, দিশা পাটানি, টাইগার, আলিয়া ভাট, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, রোহন শ্রেষ্ঠা, সারা আলী খানসহ বেশ কিছু বলিউড তারকা মালদ্বীপ বা গোয়াতে ছুটি কাটাচ্ছেন। তাঁদের নানান মুহূর্তের রঙিন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা পড়ছে। আর তাতেই বেজায় চটেছে নেটজনতা। নেটজনতার প্রশ্ন, দেশবাসীর এই অসহায়তার সময় তাঁরা কী করে ছুটির মেজাজে আছেন। খ্যাতনামা লেখিকা শোভা দে এই বিষয়কে ঘিরে আগেই নিন্দা প্রকাশ করেছেন।