ভর্তি যুদ্ধের নীলনকশা

ঠিক করো তোমার লক্ষ‍্য

আমাদের দেশে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাধারণত মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। কিন্তু বাস্তবে অধিকাংশের ঠিকানা হয় বিবিএ, আইন, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্কের মতো আকর্ষণীয় বিষয়গুলোতে। তাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা প্রয়োজন। সামাজিক বা পারিবারিক চাপের কাছে হার না মেনে বরং প্রথমেই ঠিক করে ফেলো তোমার পছন্দের বিষয়টি। তারপর খুঁজে দেখো, বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ‍্যালয়ে সে বিষয়টি পড়ার সুযোগ রয়েছে। তাহলেই তৈরি হয়ে যাবে তোমার স্বপ্নের তালিকা। এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পাশের বাসার আন্টির কথা শুনে নিজের জীবনের লক্ষ‍্য নির্ধারণ করা হয়তো বুদ্ধিমানের কাজ হবে না। বিশ্বাস রাখো নিজের পছন্দে।

LEAVE A REPLY