পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’–এর জ্যাক স্প্যারো কিংবা ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র উইলি ওয়াঙ্কা চরিত্র দুটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই চরিত্রগুলোর নেপথ্যের অভিনেতা জনি ডেপের জন্মদিন ৯ জুন।
বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জনি ডেপ প্রশংসিত হয়েছেন বহুবার। তেমনি আইনি ঝামেলায় জড়িয়ে কিংবা উদ্ভট কাজকর্মের জন্য সমালোচিতও হয়েছেন একাধিকবার। অনেক আলোচনা হয়েছে তাঁকে নিয়ে। জন্মদিনে আজ জানব তাঁর সম্পর্কে দুটি তথ্য, যা হয়তো অনেকের জানা নেইা।
অগাধ সম্পদের মালিক ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। অথচ সেই জনি ডেপই কিনা মূল্যহ্রাস–আসক্তিতে ভুগছেন! ডিসকাউন্ট কুপন ব্যবহার করে উপহার কেনার বাতিকের কারণে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন ৬১ বছর বয়সী এই মার্কিন অভিনেতা।
কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, কিছু কেনার সময় দরদাম করা থেকে কোনোভাবেই নিজেকে বিরত রাখতে পারেন না জনি ডেপ। শুধু তা-ই নয়, কোনো কিছুর মূল্যহ্রাসের খবর চোখে পড়লে এবং দাম পছন্দ হয়ে গেলে যেকোনো উপায়ে সেটি কিনেই ছাড়েন তিনি।






