বিসিবির বিশেষ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বাংলাদেশ টাইগার্স

অবশেষে আলোর মুখ দেখল বিসিবির বিশেষ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বাংলাদেশ টাইগার্স।’ বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৩ ক্রিকেটারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। যেখানে বাংলাদেশ টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আছেন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প।

প্রস্তুতি ক্যাম্পটি পরিচালনা করবেন বিসিবির কোচ মিজানুর রহমান। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক ক্রিকেটার নাজমুল হাসান।