আহত শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য সাহিদা সকাল ১০টার দিকে গুলিস্তান মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ‘দিশারী’ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে আহত হন।
সহপাঠীরা আরও বলেন, খবর পেয়ে সাহিদাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান তাঁরা। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।






