বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে রয়েছে পিএসজি। বার্সেলোনাকে হারানোর পর বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। তবে ঘরোয়া ফুটবলে সময়টা যাচ্ছিল যাচ্ছে-তাই বাজে। হোঁচট খেয়েছে পরপর দুই ম্যাচে।লিলের পর স্ত্রাসবুর্গ রুখে দিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যদের। জয়বঞ্চিত হওয়ার ধারাটা অবশেষে বিদায় নিলো। তাতে ফরাসি লিগ ওয়ানে জয়ের ট্র্যাকে ফিরল পিএসজি। ব্রেস্তের মাঠে ৩-০ গোলে জিতল তারা।