ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস উদ্বোধন করেছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র ক্যাশলেস লেনদেন করতে পারবেন।এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা উল্লখযোগ্যভাবে কমবে এবং স্মার্ট আর্থিক সেবার প্রসার ত্বরান্বিত হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট গ্রহণের জন্য বাংলা কিউআর যুক্ত করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান,প্রশাসনিক অফিস ও ট্রেন স্টেশন- সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে।






