ফিলিস্তিনি কিশোরকে বুকে গুলি চালিয়ে হত্যা

১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। পশ্চিম তীরে অধিকৃত বেথলেহেমের দেইশাহ শরণার্থী ক্যাম্পে রোববার রাতভর অভিযান চালায় ইসরায়েলের সেনারা। এ সময় ওই কিশোরের বুকে সরাসরি গুলি চালিয়ে হত্যা করে সেনারা। ওই কিশোরের নাম আরকান মিজহার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এসব কথা বলা হয়েছে। আজ সোমবার আরকান মিজহারের দাফন হবে।

আল জাজিরার খবরে বলা হয়, রোববার রাতভর অভিযানের সময় ইসরায়েলের সেনারা আরকান মিজহারের বুকে গুলি চালায়। তবে ইসরায়েল বলেছে, ‘তাদের সেনারা ফিলিস্তিনি শরণার্থীশিবিরে অভিযান চালিয়েছে। এ সময় “সন্ত্রাসী কর্মকাণ্ডে”র অভিযোগে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে তারা। অভিযানের সময় ফিলিস্তিনিরা ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে পাথর, আগুনের গোলা ও গ্রেনেড ছুড়ে সহিংসতা সৃষ্টির প্রচেষ্টা চালায়। এতে বাধ্য হয়ে ইসরায়েলি সেনারা গুলি ছুড়েছে।’

LEAVE A REPLY