একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে তারা।
আজ রোববার রাতে রাজধানীর বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।






