প্রোগ্রামিং শেখার কোর্স

করোনাকাল শুরু থেকে অনলাইনে ক্লাস করাই ছিল ‘নিও নরমাল’। এতে যা হলো, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সব ধরনের প্রশিক্ষণও ভার্চ্যুয়াল ফরম্যাটে হওয়া শুরু হলো। আর তাতেই কঠিন হয়ে যায় বিনা মূল্যের তবে কাজের কোর্সগুলো খুঁজে পাওয়া।

বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকেই অনলাইনে বিনা মূল্যে কোর্স করার সুযোগ দেওয়া হয়। আবার অনেকগুলোতে অর্থ পরিশোধ করতে হলেও থাকে আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিনা মূল্যের কোর্সগুলো পাওয়া যায় এডএক্সে।

প্রোগ্রামিং শেখার কোর্সগুলোর পাশাপাশি প্রযুক্তিবিষয়ক এমন বেশ কিছু কোর্স আছে এমআইটির। সবচেয়ে বড় কথা এমআইটির কোর্সগুলোর মান নিয়ে চিন্তামুক্ত থাকা যায়। তবে কোর্সগুলো ফ্রি হলেও সার্টিফিকেট চাইলে অবশ্য অর্থ খরচের বিকল্প নেই।