প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে নুরুল হাসান সোহান

মাঠে দুর্দান্ত সময় কাটছিল নুরুল হাসান সোহানের। যে কারণে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, এশিয়া কাপের দলে জায়গা পেতে পারেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অবশেষে সেই উড়ো খবরই সত্যি হলো। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহানকে রেখেই মহাদেশীয় এ ক্রিকেট টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। দলে চমক রয়েছে আরও। তার সঙ্গে দলে ফিরেছেন সাইফ হাসানও। মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।