একসময়ের শীর্ষ স্মার্টফোন নির্মার্তা প্রতিষ্ঠান নকিয়া বড় কোনো খবরে বিশ্বকে চমকে দেওয়ার কথা জানিয়েছিল। সেই চমকের দেখা বোধ হয় মিলল। কারণ, পেছনে পাঁচ ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল নকিয়া। ৯ পিওরভিউ নামের এ স্মার্টফোনটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্যামেরা লেন্সের স্মার্টফোন।
গ্যাজেটস নাউয়ের খবরে বলা হয়েছে, মাল্টি ক্যামেরা স্মার্টফোনের মতোই নকিয়া পিওরভিউ ৯-এর প্রতিটি ক্যামেরা ১২ মেগাপিক্সেল সেন্সর এবং এফ/১.৮ অ্যাপারচারের লেন্স। পাঁচটি ক্যামেরার মধ্যে দুটি দিয়ে রঙিন ছবি তোলা যাবে। বাকি সব মনোক্রোম। শাটার চাপালে একসঙ্গে ভিন্ন ভিন্ন উজ্জ্বলতায় ছবি তোলে পাঁচটি ক্যামেরা। পরে সেগুলোকে একটি ছবিতে একত্র করা হয়। নকিয়ার দাবি, ছবির মান আরও ভালো করতে দৃশ্যের ওপর ভিত্তি করে প্রতিটি ক্যামেরা নিজে থেকেই একের অধিক ছবি ধারণ করতে পারে।






