পরীমনির মুক্তি দাবি করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

গ্রেপ্তারের ২৫ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে পরীমনির মুক্তি দাবি করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংগঠনটির প্যাডে সমিতির সভাপতি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই দাবি জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরীমনির বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর পরীমনি বড় শিল্পী হওয়ায় সত্য-মিথ্যা খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে।