নয় বছর আগে এই নৌকায় করে সাগরপথে বিশ্বভ্রমণে বের হয়েছিল কিশোরী অ্যাবি সান্ডারল্যান্ড। ছবি: বিবিসির সৌজন্যেনয় বছর আগে সাগরপথে বিশ্বভ্রমণের বাসনা নিয়ে সাগরে নেমেছিল মার্কিন কিশোরী অ্যাবি সান্ডারল্যান্ড। তখন তার বয়স ছিল ১৬ বছর। তবে ঝড়ের মুখে পড়ে তার সেই স্বপ্ন শেষ হয়ে যায়। ছোট যে পালতোলা নৌকা নিয়ে সে সাগরে নেমেছিল, সেটা ডুবে গিয়েছিল। মজার ব্যাপার হলো, গত সোমবার সেই ছোট নৌকাটির দেখা মিলেছে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্যাঙারু আইল্যান্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণে একটি উড়োজাহাজ থেকে কর্তৃপক্ষ নৌকাটি শনাক্ত করেছে।






