নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ, দেশে ফেরানো হচ্ছে দুই রাষ্ট্রদূতকে

নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগে ইরান ও লেবানন থেকে বাংলাদেশের দুই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই দুই কূটনীতিককে সরকার দেশে ফিরিয়ে আনছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা শনিবার প্রথম আলোকে জানান, গত এপ্রিলে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY