নেপালে করোনাভাইরাসের মহামারিতে এখনো ভুগছে

নেপালে করোনাভাইরাসের সংক্রমণ দৃশ্যমানভাবে কমে এসেছে। কিন্তু দেশটি মহামারিতে এখনো ভুগছে। এখনো হাসপাতালে শয্যার সংকট রয়েছে। আছে অক্সিজেনের সংকটও। এ ছাড়া বিভিন্ন স্থানে লকডাউন খানিকটা শিথিল করা হলেও জনজীবন এখনো স্বাভাবিক হয়নি। নেপালের বিভিন্ন প্রদেশের নাগরিকদের কথায় এমন চিত্রই উঠে এসেছে।

নেপাল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে সেখানে। দেশটিতে করোনার প্রথম ঢেউ যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল, তখন দৈনিক সংক্রমণ ছিল প্রায় ৬ হাজার। গত বছরের অক্টোবরে এই চিত্র দেখা দিয়েছিল নেপালে। অক্টোবরের শেষে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার। মোট মৃত্যু ছিল ১ হাজার ৩০০–এর বেশি।