নাজিমকে গ্রামের বাড়িতে দাফন

ঢাকায় ময়নাতদন্তের পর অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে সিলেটে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিয়ানীবাজারের ভরাউঠ গ্রামে জানাজা শেষে শুক্রবার বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে নাজিমকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর নাজিমের লাশ চাচাতো ভাই বদরুলের কাছে হস্তান্তর করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নাজিম অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। তিনি সিলেটে গণজাগরণ আন্দোলনের সংগঠক হিসেবেও কাজ করেছিলেন।

LEAVE A REPLY