নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক

আগামী মাসেই প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতু’সহ আরো অনেকে।‘শাদী মোবারক’ মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। শামীম জামান এর আগে ‘হাটখোলা’, ‘তিন তালা তিন চাবি’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘চাটাম ঘর’, ‘প্রিয়জন’ ও গোলক ধাঁধা’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। দেখা যায় যে শামীম জামানের প্রায় প্রতিটি ধারাবাহিকেই রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।শামীম জামান বলেন, ‘আমি সবসময়ই জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। শাদী মোবারক নাটকটিও ঠিক তাই। আর মোশাররফ করিমকে নিয়ে হাটখোলা বা তিন তালা তিন চাবি নাটক নির্মাণের সুযোগ হয়ে উঠেনি। এরপর যতগুলো ধারাবাহিক নাটকই নির্মাণ করেছি তার প্রতিটিতেই মোশাররফ করিম ছিল। এর অবশ্য কারণও আছে। কারণ মোশাররফ করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, ভীষণ পরিশ্রমী একজন অভিনেতা। যে নাটকে মোশাররফ থাকে সে নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহও থাকে।’