আগে রণবীর সিং বেড়াতে গিয়েছিলেন মাদাম তুসোর জাদুঘরে। সেখানে দেখা মেলে দীপিকা পাড়ুকোনের অপরূপ মূর্তির সঙ্গে। দেরি না করে চটপট মোমের দীপিকার সঙ্গে সেলফি তোলেন তিনি। আর ইনস্টাগ্রামে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আসলটা আমার কাছে।’ দীপিকা পাড়ুকোনও মজা করতে ছাড়েননি। সেখানে মন্তব্য করেন, ‘তাহলে তো বুঝতেই পারছ, আমাকে খুঁজে না পেলে কোথায় যেতে হবে।’
মাদাম তুসোকে না জানলেও আপনি জানেন বিশ্বের বিভিন্ন শহরে তাঁর নামের জাদুঘরের শাখা আছে। আর সেখানে দেখা মেলে বিখ্যাত বলিউড ব্যক্তিত্বদের মোমের মূর্তি। সেই তালিকার নতুন নাম শহীদ কাপুর। সিঙ্গাপুরের মাদাম তুসোর জাদুঘরে গতকাল বুধবার নিজের মূর্তির উন্মোচন করেন শহীদ কাপুর। ওই সময় উপস্থিত ছিলেন স্ত্রী মীরা রাজপুত।






