আইপিএল থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতীয় এক ভাড়া করা বিমানে আজ বিকেলে ঢাকায় পা রেখেছে দুজন। বিসিবির এক সূত্র এ তথ্য জানিয়েছে।
ভারত–ফেরতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সাকিব–মোস্তাফিজকেও মানতে হবে সে নিয়ম। আইপিএল স্থগিত হয়ে গিয়েছে দলগুলোতে করোনার সংক্রমণ শুরু হওয়ায়। সাকিবের কলকাতা নাইটরাইডার্সের দুই ক্রিকেটারই জৈব আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।






