দেশে ফিরেছেন মোনালিসা

একসময় বেশ ব্যস্ত মডেল ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন-মডেলিং সব কিছুতেই উজ্জ্বল উপস্থিতি ছিল এই তারকার। নাচেও ছিলেন পারদর্শী। কিন্তু হঠাৎ শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান এই তারকা।বেছে নেন প্রবাসজীবন। সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ৯ মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী।এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। মোনালিসা বলেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।আমাকে আমার দর্শকেরা, ফ্যান-অনুসারীরা ভালোবাসেন, এ কারণে এখনো তাঁরা আমাকে মনে রেখেছেন। তাঁরা আমাকে সব সময়ই পর্দায় দেখতে চান। আমিও দেশকে ভীষণ মনে করি। সে কারণেই দেশে এসেছি। আমিও ফ্যানদের মিস করি। এ কারণে তাঁদের জন্য ভালো কিছু কাজ করব। সামনে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, দেখা যাক।’