দুই বিদেশি ছাড়াই ম্যাচ জিতল মারুফুলের আরামবাগ

বিদেশি কোটা বাড়িয়ে চারজনে উত্তীর্ণ করায় ধরেই নেওয়া হয়েছে নতুন মৌসুমটা হবে বিদেশি স্ট্রাইকারদের। ফেডারেশন কাপের শুরু থেকে তাঁদের দাপটও দেখা যাচ্ছে। কিন্তু বিদেশি স্ট্রাইকার ছাড়াও যে ম্যাচ জেতা যায়, সেটা করে দেখাল কোচ মারুফুল হকের আরামবাগ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচে সমতা এনে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এক সেন্টারব্যাক, এক হোল্ডিং মিডফিল্ডার এবং দুই ফরোয়ার্ড—চার বিদেশি নিয়েই মাঠে নেমেছিল চট্টগ্রামের দল। আরামবাগের একাদশে ছিল শুধু দুই বিদেশি সেন্টারব্যাক নাইজেরিয়ান কিংসলে চুকোদি ও উজবেক বোবোক্সোনোভ নরমাতোভিচ । আক্রমণভাগে পুরোপুরি স্থানীয়দের ওপর ভরসা। অথচ শেষ হাসি গত মৌসুমের স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নদের। মারুফুলের শিষ্যরা যে হারার আগে হারে না।

LEAVE A REPLY