টয়োটার নতুন গাড়ি

বাংলাদেশের যেকোনো রাস্তায় যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের গাড়ি অবশ্যই দেখা যাবে তা হলো টয়োটা। ১৯৩৪ সালে অটোমোবাইল প্রতিষ্ঠান হিসেবে কিচিরো টয়োডার হাত ধরে টয়োটার যাত্রা শুরু হয়। জাপানের গাড়ি বাজারকে মাতিয়ে এশিয়া অঞ্চলেও টয়োটা গাড়ি জনপ্রিয়তার শীর্ষে। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন, জেনারেল মোটরস এবং ফোর্ডকে পেছনে ফেলে এ অঞ্চলে টয়োটা ‘করোনা’ গাড়ি ক্রেতাদের নজর কাড়ে। সেই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি টয়োটাকে।

ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশনড দুইভাবেই দেশে টয়োটার গাড়ি প্রবেশ করে। দেশের মোটরগাড়ির বাজারে প্রায় ৭৫ শতাংশ রিকন্ডিশনড গাড়ি। নতুন গাড়ির বাজারেও টয়োটার চাহিদা তুঙ্গে। দেশে টয়োটা গাড়ি আমদানি করে নাভানা লিমিটেড। চলতি বছরও নাভানা লিমিটেডের রয়েছে বেশ কয়েকটি চমক। ২০১৯ মডেলের ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ি নিয়েই আজকের প্রতিবেদন।

LEAVE A REPLY