তিনটি ভিন্ন টুর্নামেন্ট। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা। দুই সপ্তাহের মধ্যে ভিন্ন তিন টুর্নামেন্টে মেসিকে ছাড়া খেলার অভিজ্ঞতা হয়ে গেল বার্সেলোনার। কোচ রোনাল্ড কোমানের জন্য স্বস্তির খবর, তিন ম্যাচেই জয় পেয়ে মেসিনির্ভরতা থেকে বেরিয়ে আসার বার্তা দিয়েছে তাঁর দল।
ঘরোয়া ফুটবলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া মেসিকে ছাড়াই আজ লা লিগায় খেলতে নেমেছিল বার্সেলোনা। এলচের বিপক্ষে আজ ২-০ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা। দুই মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও রিকি পুচের গোলে এলচেকে হারিয়ে লিগে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবার ৩-এ নামিয়ে এনেছে বার্সা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট বার্সার, রিয়ালের পয়েন্ট ১৯ ম্যাচে ৪০। মেসিনির্ভরতা কমিয়ে আনার কথাটা তাই চাইলেই বলতে পারেন কোমান।
স্কোর দেখলে সেটাই মনে হতে পারে। মেসিকে ছাড়া নেমে টানা তিন ম্যাচে জয় পেয়েছে দল। কিন্তু মাঠের চিত্র বলবে ভিন্ন কথা।






