টি-টোয়েন্টি কাপের খেলোয়াড় ড্রাফটে সুযোগ না পাওয়ায় অভিমানে তরুণ ক্রিকেটার সজীবের আত্মহত্যা

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকায় থাকা ক্রিকেটার সজীবুল ইসলাম (২২) আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের দাবি, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটের তালিকায় নাম না থাকার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি। সজীবুলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলাতে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানিয়েছেন, কাল রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। আজ সকালে বাবা মোরশেদ আলী সজীবকে খুঁজে পান তাঁর ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায়। পরে পুলিশ সকাল ১০টার দিকে দরজা ভেঙে সজীবের লাশ উদ্ধার করে।