টম ক্রুজ ও হেইলি অ্যাট ওয়েলের প্রেম ভেঙে গেছে

ইমপসিবল ৭-এর সেটে তাঁদের সম্পর্কের শুরু। সেই সম্পর্ক শেষ হলো ছবির শুটিং শেষ হওয়ার আগেই। হচ্ছিল টম ক্রুজ ও হেইলি অ্যাট ওয়েলের কথা। আলোচিত এই জুটির প্রেম ভেঙে গেছে। ২০২০ সালে শুটিং শুরুর পর ছবিটির অভিনেতা ও সহপ্রযোজক টম ক্রুজ ও অভিনেত্রী হেইলি অ্যাটওয়েলের প্রেমের গুঞ্জন রটে। একই ছবিতে অভিনয়ের পর সহশিল্পীদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় আবার স্রেফ সিনেমার প্রচারের জন্যও প্রেমের গুঞ্জন রটানো হয়। টম ও হেইলির সঙ্গে বিষয়টি তেমন ছিল না। ছবির শুটিং যত সামনে এগিয়ে যায়, তাঁদের প্রেম ততই জমে ওঠে। এমনকি কোভিডের কারণে দীর্ঘ লকডাউনে দুজন একসঙ্গে সময় কাটিয়েছেন বলেও জানা গেছে। ঘনিষ্ঠজনেরাও এই জুটিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে তা মিলিয়ে যেতে সময় লাগেনি।