গতকাল মুক্তি পেয়েছে ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’। নানা কারণে ছবিটি আলোচিত। এই ছবির পর আর জেমস বন্ড হিসেবে দেখা যাবে না ড্যানিয়েল ক্রেগকে। ১৫ বছর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শোনা যাচ্ছে, সিরিজের পরের ছবিতে বন্ড হিসেবে দেখা যেতে পারে একজন নারীকে। সবকিছু মিলিয়ে ‘জেমস বন্ড’ সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। প্রথম আলো ‘নো টাইম টু ডাই’ ছবিটি মুক্তি ঘিরে জেমস বন্ড নিয়ে একটি পাঠক জরিপ করে। দিনভর এই জরিপে ভোট দিয়ে অনলাইনে নিজেদের মত জানিয়েছেন পাঠকেরা।






