করোনাভাইরাস মহামারির মধ্যে এবারের ঈদটা একটু অন্য রকম। ভাটা পড়েছে খুশির জোয়ারে। সবাই কেমন যেন একটু সাবধান। বাড়িতে বসে উদযাপন করছেন ঈদ।
ক্রীড়াবিদেরাও এর ব্যতিক্রম নন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে বাড়িতে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন তাঁরা।
কেউ এমনি কার্ড পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার স্বজনদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা ছবি পোস্ট করে ভাগ করে নিলেন ঈদের আনন্দ।
সাকিব আল হাসান এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে। পরিবারের নতুন সদস্যসহ এ ছবিটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার। নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। নিরাপদ থাকুন।’
ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এ ছবিটি পোস করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আপনি এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন।’
জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এ ছবিটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। ঈদ মোবারক।’
মাহমুদউল্লাহও ঈদ শুভেচ্ছায় এ ছবি পোস্ট করে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন।
জাতীয় দলের পেসার রুবেল হোসেন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে বললেন। পরিবারের সঙ্গে থাকতে বললেন ঘরে। ফেসবুকে আজ সন্তানের সঙ্গে এ ছবিটি পোস্ট করেন তিনি।
জাতীয় দলের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস ঈদের শুভেচ্ছা
ক্রিকেটার মোসাদ্দেক হোসেন
স্পিনার তাইজুল ইসলাম নিজের ফেসবুক পেজে এ ছবিটি পোস্ট করে ঈদ শুভেচ্ছায় লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের দিন কয়েকটি ছবি পোস্ট করেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া অলরাউন্ডার নাসির হোসেন। ইনস্টাগ্রামে এ ছবিটি পোস্ট করে নাসির লিখেছেন, ‘ঈদ মোবারক।’
নিজের ফেসবুক পেজে আজ এ ছবিটি পোস্ট করেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া ক্রিকেটার সাব্বির রহমান। সাব্বির লিখেছেন, ‘বাসায় নিরাপদ থাকুন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটান।’






