জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক চর্চার নতুন সুযোগ তৈরি হওয়ায় এটাকে কাজে লাগিয়ে জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশে জনদুর্ভোগ হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।এই সমাবেশে বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা ধারণা করছি রাজধানীতে বিপুল লোক সমাগম হবে। এতে কিছু যানজট ও জনদুর্ভোগ হতেই পারে। এজন্য আমরা আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত বারবার নির্যাতিত হয়েছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক অধিকার চর্চার বাস্তব সুযোগ পেয়েছি। তাই ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছি।