জাকারবার্গসহ ফেসবুকের কর্মীরাও হ্যাকিংয়ের শিকার

ফেসবুকের খুব বাজে সময় যাচ্ছে। আবার নয় কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এর আগে গত আগস্ট মাসেই কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক।

এবারের ঘটনায় ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন।

গত শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, হ্যাকাররা ডিজিটাল টোকেন চুরি করে নিয়েছে। যার মাধ্যমে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে, যা ফেসবুকের সবচেয়ে বাজে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা।

প্রতি মাসে প্রায় ২২০ কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অ্যাকাউন্টের কোনো তথ্য অপব্যবহার করেছে, নাকি ব্যক্তিগত তথ্য চুরি করেছে, তা এখনো ঠিক করতে পারেনি তারা। এখনো আক্রমণকারী সম্পর্কে বা কোন দেশের ব্যবহারকারী বেশি আক্রান্ত হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি। তবে ফেসবুকের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি বড় ধরনের আক্রমণ।

এ বছরের শুরুতে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য ফেসবুক থেকে হাতিয়ে তা রাজনৈতিক কাজে লাগানোর অভিযোগ ওঠে যুক্তরাজ্যের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে। বিশ্বজুড়ে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ফেসবুককে। বিশ্বজুড়ে হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক প্রচার শুরু হয় ওই সময় থেকেই।

LEAVE A REPLY