জন্মদিনে নতুন ছবি উপহার পেলেন বাপ্পী

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই জন্মদিনের উৎসবে আছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। পরিবারের লোকজন তো আছেনই, দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাপ্পী ফ্যান ক্লাবের সদস্যরা রাত থেকেই তাঁকে ঘিরে আনন্দ উৎসব করছেন।

‘মিসড কল’খ্যাত পরিচালক সাফি উদ্দীন সাফি জানিয়েছেন, বাপ্পীর জন্মদিনে বড় উপহার হিসবে নতুন ছবির ঘোষণা হয়েছে আজ। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’। প্রথম আলোকে তিনি বলেন, ‘হঠাৎ করেই ছবির প্রযোজক আমাকে বললেন, “আজ তো বাপ্পীর জন্মদিন, চলেন জন্মদিনের উপহার হিসেবে তাঁকে ঘিরে নতুন ছবির ঘোষণা দিই।” আগে থেকেই আমার দুটি ছবির সবকিছু প্রস্তুত ছিল। সেখান থেকে ‘সিক্রেট এজেন্ট’ ছবিটি বাপ্পীকে নিয়ে করার সিদ্ধান্ত হয়েছে।’

এই নির্মাতা আরও বলেন, আজ শুক্রবার সন্ধ্যার পর বনানীর একটি রেস্তোরাঁয় ছবির মহরত হবে। বাপ্পীর বিপরীতে একজন নতুন নায়িকা থাকছেন। অ্যাকশন ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ‘সিক্রেট এজেন্ট’। পরিচালক জানিয়েছেন, ২০ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হতে পারে।

LEAVE A REPLY