জঙ্গিকে গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এই তিনজন নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে কলকাতা পুলিশ। তাঁদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে এসটিএফ।

এসটিএফ-এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই রোববার সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তাঁরা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কিনা এবং তাঁদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার তাঁদের কলকাতার আদালতে তোলা হবে।