ছেলেদের তুলনায় মেয়েদের দীর্ঘ সময় মাইগ্রেন বা টেনশন হেডেক থাকে

মেডিকেশন ওভার ইউজ হেডেক বা ওষুধের অতিরিক্ত ব্যবহারে মাথাব্যথা এমন এক সমস্যা, যখন ব্যথার ওষুধ খেলেই মাথাব্যথা হয়। যদি ৩ মাসের বেশি সময় ধরে, মাসে ১৫ দিনের বেশি ব্যথার ওষুধ খেতে হয়, তখন মস্তিষ্কে ব্যথা নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসে। ফলে ওষুধ খেলে মাথাব্যথা তো কমেই না, উল্টো বেড়ে যায়, আবার ব্যথার ওষুধ খাওয়া বন্ধ করে দিলে মাথাব্যথা কমে যায়। একেই বলা হয় মেডিকেশন ওভার ইউজ হেডেক।কখন এমন হয়

যাঁদের দীর্ঘ সময় মাইগ্রেন বা টেনশন হেডেক থাকে এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খাচ্ছেন, তাঁদের হয়। ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। বিভিন্ন রকমের ব্যথার ওষুধের কারণেই দেখা দেয় এমন সমস্যা। যেমন—
বারবিচুরেট
বারবিচুরেট–জাতীয় ওষুধ কিছু সাধারণ ওষুধের সংমিশ্রণ হিসেবে থাকতে পারে, যেমন অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল, ক্যাফেইন। এসব সাধারণত তীব্র মাথাব্যথায় দেওয়া হয়।
অপিওয়েড
এটি কখনো কখনো তীব্র ব্যথায় ব্যবহার করা হয়, যখন কোনোভাবেই ব্যথা কমছে না। অপিওয়েড বা আফিম-জাতীয় ওষুধ চিকিৎসকেরা কম ব্যবহার করতে চান; কারণ, এতে আসক্তির ঝুঁকি থাকে।
ট্রিপটান
ট্রিপটান–জাতীয় ওষুধ, যেমন সুমাট্রিপটান, জলমিট্রিপটান তীব্র মাত্রার মাইগ্রেনে ব্যবহার করা হয়। এসব ওষুধ বেশি ব্যবহার করলেও মাথাব্যথা হয়।