ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজা ভেঙে অফিসের গোটা সিন্দুক তুলে নিয়ে গেছে চোর। চুরি গেছে সিনেমার রিল। দুষ্কৃতকারীরা তাঁর অফিসের কী অবস্থা করেছে, সেটা ভিডিও আকারে নিজেই পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের।
ভিডিও শেয়ার করে অভিনেতা অনুপম খের এক্সে লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুক (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত একটি ছবির নেগেটিভও নিয়ে গেছে, যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’






